অবৈধ দখল প্রচেষ্টাকারীদের বিরুদ্ধে বরিশালে মানববন্ধন
বরিশাল সংবাদদাতা :
বরিশাল টিবি হাসপাতাল, টিবি ক্লিনিক সংলগ্ন পুকুর ভরাট ও অবৈধ দখল প্রচেষ্টাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং দখল প্রচেষ্টার সঙ্গে যুক্ত বরিশাল ভূমি কমিশনার ও সেটেলমেন্টের দুর্নীতিবাজ আমলা কর্মচারীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ আগস্ট সকাল ৮টায় টিবি পুকুরপাড় ও টিবি হাসপাতালের সামনে ভাটিখানা আমানতগঞ্জ ও কাউনিয়া বাসীর উদ্যোগে সমাবেশ ও মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
সমাবেশ ও মানববন্ধনে এ কে আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি বরিশাল জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান সেলিম, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, অধ্যাপক দুলাল মজুমদার, তুষার সেন, নন্দ দুলাল সাহা প্রমুখ। সভা পরিচালনা করেন অধ্যাপক বিপ্লব দাশ।
বক্তারা বলেন, বরিশাল রুপাতলী নিবাসী আ. গনি আকন এর ছেলে মো. মজিদ আকন (নাবালক) অবস্থায় একটি মামলার ডিক্রীতে মজিদ আকনের নামে কিছু জমিসহ এবং সরকার কর্তৃক খাস জমি পত্তনিবাবদ মোট ৬৯.২০ শতাংশ জমি মজিদ আকন এর মৃত্যুর পর তাদের সন্তানের নামে বিএস রেকর্ড হয়। সেই বলে স্থানীয় কিছু সংখ্যক সন্ত্রাসী ভূমিদস্যু বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আসার হওয়ার সাথে সাথেই অবৈধ দখল করা জন্য পুকুরে বালু ফেলিয়ে বাকি জমিতে জোরপূর্বক টিনের দেয়াল দেয়।
এই অবৈধ রেকর্ড বাতিল, সন্ত্রাসী ভূমিদস্যুদের গ্রেপ্তার, সদর ভূমি কমিশনার ও সেটেলমেন্টের আমলা কর্মচারিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি এই আন্দোলনে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান। এই আন্দোলেন সংহতি জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাউনিয়া শাখার পক্ষ থেকে প্রতিবাদ লিফলেট বিতরণ করা হয়।
শেষের পাতা
গার্মেন্ট শিল্পে মজুরি বোর্ড গঠন ও বন্ধ কারখানা চালুর দাবি
রংপুরে চার হত্যার প্রকৃত কারণ উদঘাটন করার আহ্বান সিপিবির
ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি
গ্যাস, বিদ্যুৎ ও পানির নিরবচ্ছিন্ন সরবরাহ চায় নগরবাসী
‘জুলাই ২৪ অভ্যুত্থানের স্বরূপ ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার
শীপ ইয়ার্ডে শ্রমিক হত্যাকারীদের বিচার কর : স্কপ
কৃষক নেতা খন্দকার আনিসুর রহমানের মৃত্যুতে শোক
যমুনা নদীর ভাঙন আতঙ্কে তীরবর্তী মানুষ
৭ দিনের সংবাদ...
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন