সমুদ্রের ১৭ মিটার নিচে আধুনিক মানববাসস্থান ‘ভ্যানগার্ড’

একতা বিজ্ঞান ডেস্ক :
এবার সমুদ্রের তলদেশে বসবাসের ক্ষেত্রে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে চালু হয়েছে সম্পূর্ণ কার্যকর পানির নিচের বাসস্থান বা ‘সাবসি হ্যাবিট্যাট’। বিজ্ঞানী ও বিশেষভাবে প্রশিক্ষিত ডাইভাররা এই স্থাপনায় কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত অবস্থান করে সামুদ্রিক গবেষণা পরিচালনা করতে পারবেন।
সমুদ্র প্রকৌশল প্রতিষ্ঠান ‘ডিপ’ তৈরি করেছে ‘ভ্যানগার্ড’ নামের এই পানির নিচের বাসস্থান। ল্যাবরেটরি, শয়নকক্ষ এবং ডাইভিং স্টেশনের সমন্বয়ে নির্মিত স্থাপনাটিতে একসঙ্গে চারজন গবেষক বা ক্রু সদস্য থাকার সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কিজ ন্যাশনাল..
বিস্তারিত
ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা, নতুন বিতর্ক

একতা প্রযুক্তি ডেস্ক :
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যঝুঁকি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কানাডার একটি ঘটনা। মেয়ের আত্মহত্যার প্রায় এক বছর পর প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই এবং এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছেন এক মা। তার অভিযোগ, আত্মঘাতী মানসিক অবস্থার বিভিন্ন ইঙ্গিত থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেনি।
মামলার নথি অনুযায়ী, কানাডার মন্ট্রিয়ালের ২৪ বছর বয়সী ওয়েব ডেভেলপার অ্যালিস ক্যারিয়ার প্রথমদিকে প্রযুক্তিগত সমস্যার সমাধানের জন্য চ্যাটজিপিটি ব্যবহার করতেন। পরবর্তীতে তিনি ব্যক্তিগত জীবন,..
বিস্তারিত
প্রাপ্তবয়স্কদের অধিকাংশই ভুগছেন হৃদযন্ত্র-কিডনি বিপাকীয় জটিলতায়

একতা স্বাস্থ্য ডেস্ক :
হৃদরোগ, কিডনির অসুস্থতা, অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসকে এতদিন পৃথক সমস্যা হিসেবে বিবেচনা করা হলেও চিকিৎসাবিজ্ঞানীরা এখন এগুলোকে একই রোগচক্রের অংশ হিসেবে দেখছেন। নতুন এক সমীক্ষা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রায় ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ হৃদযন্ত্র-কিডনি-বিপাকীয় জটিলতার কোনো না কোনো পর্যায়ে রয়েছেন। অথচ তাদের অধিকাংশই এই রোগচক্রের নাম বা প্রকৃতি সম্পর্কে অবগত নন।
২০২৩ সালে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন প্রথম এই জটিল রোগচক্রের আনুষ্ঠানিক নাম দেয়। এতে হৃদযন্ত্রের রোগ, কিডনির দুর্বলতা এবং বিপাকীয় সমস্যাগুলোকে একসঙ্গে বিবেচনা করা হয়।..
বিস্তারিত
মনে মনে ভাবা বিষয়টির বিজ্ঞাপনই কেন সামনে আসে?

একতা প্রযুক্তি ডেস্ক :
অনলাইনে কোনো বিষয় নিয়ে ভাবছেন, কিন্তু কাউকে বলেননি কিংবা ইন্টারনেটে খোঁজও করেননি-তারপরও হঠাৎ সেই বিষয়সংক্রান্ত বিজ্ঞাপন সামনে চলে এসেছে। এমন অভিজ্ঞতা অনেক ব্যবহারকারীরই রয়েছে। বিষয়টি দেখে অনেকের মনে হতে পারে, স্মার্টফোন বা সামাজিক যোগাযোগমাধ্যম বুঝি মানুষের মনের কথাও জেনে ফেলছে। বাস্তবে এর পেছনে রয়েছে ব্যবহারকারীর বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ এবং অ্যালগরিদমের সূক্ষ¥ পূর্বাভাস।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রযুক্তি সরাসরি মানুষের চিন্তা পড়তে পারে না। তবে অনলাইনে একজন ব্যক্তি কীভাবে সময় কাটান, কোন বিষয়ে আগ্রহ দেখান এবং..
বিস্তারিত