উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না ফুলবাড়ী জেগে আছে, জেগে থাকবে

অনিরুদ্ধ দাশ অঞ্জন

‘তোমার বাড়ি আমার বাড়ি/ ফুলবাড়ী ফুলবাড়ী’ স্লোগান এখনও প্রতিধ্বনিত হয় রাজপথ থেকে প্রত্যন্ত জনপদে। জাতীয় সম্পদ রক্ষার দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে সংগঠিত হয়েছিল প্রবল গণ-আন্দোলন। ব্রিটিশ কোম্পানি এশিয়া এনার্জির উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রস্তাবিত প্রকল্পের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল স্থানীয় জনতা। ২০০৬ সালের ২৬ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন। জাতীয় সম্পদ ও জনগণের স্বার্থবিরোধী রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে, ফুলবাড়ীর আপামর জনগণ এ দিন রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়েছিল। তাঁদের সেই প্রতিরোধ জাতীয় সম্পদ রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ২৬ আগস্ট..

বিস্তারিত

বিক্ষোভ সমাবেশে সিপিবির নেতৃবৃন্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিণতি সরকারকে ভোগ করতে হবে

একতা প্রতিবেদক : ক্রমাগত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতৃবৃন্দ বলেছেন, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হলে তার রাজনৈতিক ও সামাজিক পরিণতি সরকারকেই ভোগ করতে হবে। নেতৃবৃন্দ বলেন, রংপুরে একই পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ড, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর এবং দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ঐতিহ্যবাহী নৌকাবাইচে বাধা দেওয়ার ঘটনা প্রমাণ করে, সাধারণ মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার রক্ষায় রাষ্ট্রের কার্যকর ভূমিকা অনুপস্থিত। গত ২৫..

বিস্তারিত

নেপালে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানিতে সিপিবির শোক

একতা প্রতিবেদক : নেপালে ব্যাপক বন্যা-ভূমিধসে অসংখ্য মানুষের প্রাণহানিতে শোক জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে নেপালের এই প্রাকৃতিক বিপর্যয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে বলেন, নেপালের ভয়াবাহ বন্যা আর ভূমিধসে যে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে এবং ব্যাপক পরিমাণে সম্পদের ক্ষতি হয়েছে তার জন্য আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের জনগণ গভীর মর্মাহত ও ব্যথিত। এই প্রাকৃতিক বিপর্যয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য..

বিস্তারিত

ফিদেল কাস্ত্রোর জীবন ও সংগ্রাম থেকে মুক্তির শিক্ষা নিতে হবে

একতা প্রতিবেদক : ফিদেল কাস্ত্রো শুধু কিউবা বিপ্লবের নেতা নন; তিনি জাতীয় মুক্তি, জনগণের গণতান্ত্রিক অধিকার, সামাজিক ন্যায়, সার্বভৌমত্ব এবং সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের এক অনন্য প্রতীক। তার জীবন ও রাজনৈতিক সংগ্রাম থেকে বামপন্থি ও প্রগতিশীল শক্তিকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। কিংবদন্তি বিপ্লবী কমরেড ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে ২২ আগস্ট বিকেল ৫টায় ঢাকার পুরানা পল্টনে মুক্তিভবনে অবস্থিত মৈত্রী মিলনায়তনে সিপিবি আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানিয়েছেন। ‘শতবর্ষ পেরিয়ে আমাদের ফিদেল’-শীর্ষক এই আলোচনা সভায় সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও আন্তর্জাতিক বিভাগ..

বিস্তারিত

শিক্ষা-কাজ-জাতীয় সম্পদ-সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ের প্রত্যয়

যুব ইউনিয়নের সুবর্ণজয়ন্তী

একতা প্রতিবেদক : বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষা-কাজ-জাতীয় সম্পদ-সার্বভৌমত্ব রক্ষা ও অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৮ আগস্ট অনুষ্ঠিত যুব সমাবেশে তারা এ প্রত্যয়ের কথা জানান। এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে সমাবেশ শুরু হয় এবং সমাবেশের শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যুবনেতা জাহাঙ্গীর আলম নান্নু, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইরান মোল্লা,..

বিস্তারিত

ফুলবাড়ী চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন কর

৪ দফা দাবিতে তিনদিনব্যাপী ‘প্রচারযাত্রা’

একতা প্রতিবেদক : ফুলবাড়ী চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, মার্কিন চুক্তি বাতিল, গ্যাস ও বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান এবং জ্বালানি, বিদ্যুৎ এবং রাষ্ট্রায়ত্ত খাতে বেসরকারিকরণ বন্ধ করার ৪ দফা দাবিতে তিনদিন ব্যাপী ‘প্রচারযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক অধিকার কমিটির উদ্যোগে ২৪ আগস্ট থেকে শুরু হয়ে তিনদিনে একযোগে গাজীপুর, টাঙ্গাইলে মাওলানা ভাসানীর মাজার, সিরাজগঞ্জ, বগুড়া, গোবিন্দগঞ্জ, বিরামপুর এবং দিনাজপুরে সমাবেশ, পথসভা ও মার্কিন চুক্তির ক্ষতিকর দিক উল্লেখ করে প্রচারপত্র বিলি হয়েছে। ২৬ আগস্ট ফুলবাড়ী গণঅভ্যুত্থান দিবসে দিনাজপুরের ফুলবাড়ীর নিমতলার মোড়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর..

বিস্তারিত

ডিএনএ

একতা প্রতিবেদক : সম্প্রতি নেত্রকোনা জেলার ১১ বছরের একটি শিশু ধর্ষণের শিকার হওয়া ও তার সন্তান জন্মদানের বিষয়টি নিয়ে খুব আলোচনা হচ্ছে। হওয়ারই কথা। সেই মামলায় ১১ বছরের শিশু ও তার সদ্যজাত সন্তান এবং অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুরের ডিএনএ প্রোফাইল পরীক্ষার প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, ১১ বছরেই সন্তানের জন্ম দেওয়া শিশুটির সদ্যজাত কন্যাশিশুটির জৈবিক বাবা তিনিই। চোরের মার বড় গলা অথচ এই আমানুল্লাহ মাহমুদী সাগর শিশু ধর্ষণের অভিযোগ উঠার পর লাইভে এসে বলেছিলেন..

বিস্তারিত
আন্তর্জাতিক
যুদ্ধের ধাক্কা সামলে কীভাবে টিকল ইরান
জাতিসংঘের মহাসচিব নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার আপত্তি
ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বললেন, নির্বাচন দিন
৭ দিনের দুনিয়া
নেপালের এই আকস্মিক ঢল কেন মহাবিপর্যয়ে রূপ নিল
খেলনার প্রযুক্তি কীভাবে চীনে রোবট-বিপ্লব ঘটিয়ে দিল
গোপনে মস্কো গেলেন সিআইএর বর্তমান প্রধান
সম্পাদকীয়
মক্কা জোটে যোগ বাংলাদেশকে ফেলবে চরমে বিপদে
বিশেষ রচনা
একতার জন্মদিনে শিক্ষা নিয়ে কথা
শহীদ রবি দাম : কিছু নতুন তথ্য ও ভ্রান্তি নিরসন
কৃষকের হাতে থাকছে না কৃষি
ইতিহাস যে কথা বলে
রাজনীতির ‘তাত্ত্বিক পীর’ ও মার্কসবাদের প্রকৃত চেতনা
স্মরণ
মণি সিং-এর জীবনের একটি অধ্যায়
বিজ্ঞান প্রযুক্তি স্বাস্থ্য
ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা, নতুন বিতর্ক
মনে মনে ভাবা বিষয়টির বিজ্ঞাপনই কেন সামনে আসে?
প্রাপ্তবয়স্কদের অধিকাংশই ভুগছেন হৃদযন্ত্র-কিডনি বিপাকীয় জটিলতায়
সমুদ্রের ১৭ মিটার নিচে আধুনিক মানববাসস্থান ‘ভ্যানগার্ড’
শেষের পাতা
কৃষক নেতা খন্দকার আনিসুর রহমানের মৃত্যুতে শোক
৭ দিনের সংবাদ...
রংপুরে চার হত্যার প্রকৃত কারণ উদঘাটন করার আহ্বান সিপিবির
ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি
‘জুলাই ২৪ অভ্যুত্থানের স্বরূপ ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার
যমুনা নদীর ভাঙন আতঙ্কে তীরবর্তী মানুষ
গার্মেন্ট শিল্পে মজুরি বোর্ড গঠন ও বন্ধ কারখানা চালুর দাবি
অবৈধ দখল প্রচেষ্টাকারীদের বিরুদ্ধে বরিশালে মানববন্ধন
গ্যাস, বিদ্যুৎ ও পানির নিরবচ্ছিন্ন সরবরাহ চায় নগরবাসী
শীপ ইয়ার্ডে শ্রমিক হত্যাকারীদের বিচার কর : স্কপ